সাবেক স্ত্রী তমা খানের সঙ্গে ভাঙ্গা সম্পর্ক আবারও জোড়া লাগাবে চাইছেন নির্মাতা শামীম আহমেদ রনি। আর তাই তাকে প্রতিদিন ফোন দিচ্ছেন। সাথে ম্যাসেজও। তবে ফোন-ম্যাসেজে সাড়া দেননি তমা খান। তমা খান নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনই তথ্য জানালেন আজ।
তার ফেসবুক স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল—–
আমি ভীষণ মানসিক চাপে আছি গত একমাস ধরে। কারণ ডিরেক্টর শামীম আহমেদ রনী নাকি আমাকে খুব মিস করছেন ইদানীং! তিনি আমাকে প্রচুর ফোন দিচ্ছেন এবং মেসেজ দিচ্ছেন …তিনি নাকি আমাকে ছাড়া ভালো নেই !? তিনি কাজ করতে পারছেন না, খেতে পারছেন না ইত্যাদি ইত্যাদি …এককথায় এতদিনে তিনি বুঝতে পেরেছেন বউ ছাড়া পৃথিবীতে আসলে কেউ আপন হতে পারে না।
তাকে নাকি শাকিব খান ( সুপারস্টার) রোজই ফোন দিয়ে বলেন, ‘তমা কই?’ তিনি নাকি এটাও বলেন, অপুর জায়গায় তমা হলে আমি ওকে নির্দ্বিধায় ফিরিয়ে নিয়ে আসতাম। (হাসি পেল )
যাইহোক , গতরাতে তিনি ( রনী ) ডিওপি রাজু রাজ, এডিটর জুয়েল রানা আরও অনেককে দিয়ে আমাকে ফোনে কথা বলিয়ে দিয়েছেন আমাকে তার কাছে ফিরে যেতে । আমি না করিনি। কিন্তু সময় চেয়েছি তাদের সকলেরই কাছে। তারা কালকে রাতেই আসতে চেয়েছেন আমাকে নিয়ে যেতে, পার্টি দিতে ইত্যাদি ইত্যাদি । হা হা হা …
রনীকে আমি অনেক বুঝিয়েছি । সে বুঝেনি। অনেক কষ্টে কালরাতে আমার বাসায় আসাটা তার বন্ধ করিয়েছি। অবশেষে সে আজকে পর্যন্ত সময় দিয়েছে…
এখন আমার কথা বলি , আমি কি তাকে ফেলে আসতে চেয়েছিলাম কখনো?
-না।
বাধ্য হয়েছিলাম চলে আসতে ।
গতবছর এই ফ্রেরুয়ারিতেই আমার বুকে যে রক্ত ঝড়েছিল সেটা আমি কি ভুলিতে পারি বা পারবো …এত তাড়াতাড়ি!!
নারী বলে কি আমার কোনো মতামত থাকতে পারে না!?
তারা যখন খুশি ডাকবে চলে যাবো আবার যখন খুশি চলে আসতে বলবে চলে আসবো!?
আমি তার কোনো দোষ দিচ্ছি না । সে তার ভুল বুঝতে পেরেছে । এটা অবশ্যই খুশির খবর।
কিন্তু আমি এখনো কোনো ডিসিশনে আসতে পারিনি । কারণ পরের বার যদি আবারও এমন কিছুে ঘটে তখন আমার ফ্যামিলি কি মেনে নিবে আমাকে? তখন কোথায় যাবো আমি??
আর আমার অনেক অনেক কন্ডিশন আছে । খাতা-কলম নিয়ে বসে বসে একটা একটা করে লিখবো। এবং পরিবারকে অবশ্যই রাখবো। দুই পরিবারকেই।
হুটহাট শুধু ফ্রেন্ডসার্কেল আর একজন সুপারস্টারই আমার লাইফের এতবড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সব না। (তার হতে পারে) সে যেহেতু এগুলো কোনোভাবেই বুঝতে পারছে না বা আমার কথা শুনছে না তাই আমি আজ লিখতে বাধ্য হচ্ছি।
আমার সময় চাই ভাবার জন্যে!
সেটা ৬ মাস, ১ বছর আবার ৭ দিনও হতে পারে। আজ আমি কোথাও যাব না । ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক তাড়াহুড়ো করেছি এর আগে… আর না! বাই দি ওয়ে মেন্টাল রনী, একজন নারী হলে বুঝতা ব্যাপারটা! সবকিছু এত সহজ নাগো!
কথাগুলো পাবলিকলি বলতাম না …তুমিই বাধ্য করলা। প্লিজ আমাকে ফোন, মেসেজ দিও না আর… সময় হলে আমিই তোমাকে ফোন দিবো।





