সাধারণত ভ্যালেন্টাইনস ডে’তে মানুষ প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটান। লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও বলিউডের এলিজিবল ব্যাচেলর সালমান সময় কাটালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সাথে। তাদের সেই ‘ডেটিং’-এর একটি ভিডিও ভাইরালও হয়েছে।
এরপর থেকে আসল ঘটনা না জেনেই অনেকেই বলছেন, শেষ পর্যন্ত কি তাহলে জ্যাকুলিনকে বিয়ে করছেন বলিউড সুপারস্টার?
আসল ঘটনা হলো ‘রেস থ্রি’-র শুটিংয়ের জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সালমান ও জ্যাকুলিন।এই ছবিটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। ‘রেস’ ছবির সিক্যুয়েল এটি। আর সেখানেই তারা দু’জনে একসঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মজা করেই প্রেম দিবসের বার্তা দেন এক ভিডিও বার্তায়।
সালমান খানের হিট ছবি কিক এ দেখা যায় সালমান ও জ্যাকুলিনকে জুটি বাঁধতে। ছবিটির বক্স অফিস রিপোর্ট বলে খুব ভালো ভাবেই দর্শকরা গ্রহণ করেছেন সালমানের সাথে জ্যাকুলিনের রোমানস্। ছবিতে সালমান-জ্যাকুলিন এর জুটির সাথে নওয়াজ উদ্দিনের দুর্দান্ত অভিনয় ছবিটিকে ব্যবসায়িক সফলতা দেয়।মূলত কিক ছবি করতে গিয়েই সালমান খানের সাথে ঘনিষ্ঠ হয় জ্যাকুলিন।





