ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কোলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী বর-কনে সেজে বিয়ের পিঁড়িতে বসে আছেন। তাদের পাশে বসে আছেন একজন পুরোহিত।

একটি স্থিরচিত্রে এমনটাই দেখা যায়। তবে পাঠক স্থিরচিত্রটি দেখে অন্য কিছু ভাববেন না যেন। কারণ এটি ‘তুই শুধু আমার’ সিনেমার একটি দৃশ্য।বিগ বাজেটের এই ছবিটি নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনায়।

বাংলাদেশে থেকে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন নির্মাতা অনন্য মামুন।কলকাতা থেকে ছবিটি প্রযোজনা করছে সেখানকার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এবং পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি।

গত বছর লন্ডনে ‘তুই শুধু আমার’ সিনেমাটির শুটিং শুরু হয়। মাঝে বেশ কিছুদিন এর দৃশ্যায়ন বন্ধ ছিল। সম্প্রতি কলকাতায় সিনেমাটির শেষ লটের দৃশ্য ধারণ হয়। মাহি-সোহমের বিয়ের দৃশ্যের মাধ্যমে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হয়।

‘তুই শুধু আমার’ সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও ঢাকার অনন্য মামুন। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। এতে মাহি-সোহম ছাড়া আরো অভিনয় করছেন ঢাকার আমান রেজা ও কলকাতার ওম। চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।