২০১৮ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে সাড়া দেশের ন্যায় রাজধানী ঢাকাতেও শুরু হচ্ছে।
পরীক্ষা নির্বিঘ্ন করতে কেন্দ্রের দু’শ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই আদেশ ১ ফেব্রুয়ারি হতে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।




