জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ডিভোর্স দিতে যাচ্ছেন তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী জুঁইকে! শুনে কি চমকে গেলেন? চমকে যাওয়ারই তো কথা। হঠাৎ এ জুটির ডিভোর্স কেন? ভাবছেন, শোভিজের মধ্যে এরা হচ্ছেন আদর্শ দম্পতি। অভিনয় জগতে তারা যেমন সফল তেমনি বাস্তব জীবনেও।

তাই জনপ্রিয় এ জুটির ডিভোর্সের কথা শুনে আপনি থমকে গেলেন তাইতো ? তবে চিন্তার কোনো কারণে নেই। বাস্তব জীবনে নয়, ‘ভালোবাসার সুপ্ত অনুভূতি’ নামে একটি নাটকে দেখতে পাবেন এমনি চিত্র। এবার নাটকের কাহিনী নিয়ে সামান্য আলোচনা করো যাক।

জামান (মোশাররফ করিম) ভালোবেসে বিয়ে করে মিলিকে ( জুঁই করিম)। ভালোমতোই চলছে জামান-মিলির সংসার জীবন। তাদের সংসারে আসে রাহাত। ১০ বছর কাঁটিয়ে দিলো সংসার জীবন। হঠাৎ কোনো একটা সময় তাদের সুখের সংসারে নেমে আসে এক অশুভ ছায়া।

জামান মিলিকে ডিভোর্স দিবে এবং জেনিকে বিয়ে করবে সেটা মিলিকে জানিয়ে দেয়। মিলি স্বাভাবিক ভাবেই মেনে নেয় জামানের সিদ্ধান্ত তবে শর্ত হচ্ছে বিয়ের আগে মিলিকে ৭দিন সময় দিতে হবে এবং প্রতিদিন দরজা পর্যন্ত তাকে কোলে করে নিতে হবে। জামান তাঁর শর্তে রাজি। নাটকের শেষটা যদিও কষ্টের। তবে শেষ পর্যন্ত কাহিনী কোন দিকে মুড় নেয় তা জানার জন্য আপনাকে দেখতে হবে নাটকটি।