বিনোদন ভিত্তিক অ্যান্ড্র‍য়েড অ্যাপস লিঙ্কআস এর শুভেচ্ছা দূত নির্বাচিত হলেন দুই ভুবনের দুই তারকা তাহসান-অপু । এ প্রথম তারা এক সাথে জুটিবেঁধে কাজ করতে যাচ্ছেন।

এ খবর নতুন নয়, আপনি নিশ্চয় এ খবর বহুবার শুনেছেন। কিন্তু এত দিন এ বিষয় নিয়ে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিজের ফেসবুক পেইজে কোনো কথা বলতে দেখা যায়নি।

অবশেষে একটু আগে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের দুইটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘হ্যালো, আমার সকল ফ্যান, আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি, আমি বিনোদন জগতের এক অনত্যম প্লাটফর্ম অ্যান্ড্র‍য়েড অ্যাপস লিঙ্কআসের শুভেচ্ছা দূত হিসেবে যোগদান করেছি।