করণ জহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সময় থেকেই তাঁদের সম্পর্কের সূচনা। এরপর বিভিন্ন সময় বিভিন্নভাবে খবরে উঠে এসেছে এই অভিনেত্রী। এবার ভিন্নরকম কারনে খবরের পাতায় এসেছেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত আলিয়া ভাট। মাঝে মাঝেই জীবনে কী চলছে, তার ঝলক শেয়ার করেন এই অভিনেত্রী। এতদিন বন্ধুবান্ধব, শুটিং দৃশ্য কিংবা প্রিয় বিড়ালের ছবি পোস্ট করে নজর কেড়েছেন নায়িকা। আর এবার ছবি শেয়ারের সঙ্গে নতুন একটা আবিষ্কারই করে ফেলেছেন অভিনেত্রী।

শনিবার ইনস্টাগ্রাম পেজে নিজের দিদার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আলিয়া। সেই ছবির ক্যাপশনেই লিখেছেন, ‘গ্র্যান্ডমা ডে’। নিজের দাদা-দাদী, নানা-নানীর জন্যও যে বিশেষ করে একটি দিন উদযাপন করা যায়, সেই ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী। যদিও সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য করেননি আলিয়া।