ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি তার মেয়েকে নিয়ে ব্যাংকক ও সিঙ্গাপুরে বেশ আন্দন্দেই ঘুরাঘুরি করছেন। মেয়ে অলিজা বাবার সাথে সেই ঘুরাঘুরির আনন্দঘন মুহূর্তেই কিভহু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাবা-মেয়ের এই বিদেশ সফরের কারন হলো ডিপজলের হার্টের চেকআপ করানো। মনোয়ার হোসেন ডিপজল কানের সমস্যার জন্য ব্যাংকক যান। সেখান থেকে হার্টের ডাক্তার দেখাতে যান সিঙ্গাপুর ।

যাবার আগে ডিপজল গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে আসার পর কিছুদিন ধরে কানে কিছু সমস্যা অনুভব করছিলাম। তাই ব্যাংককে গিয়ে কানের ডাক্তার দেখাব। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেকআপের জন্য আমাকে আবারও সিঙ্গাপুর যেতে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন’।

উল্লেখ্য, গত ব বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন ডিপজল। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। সুস্থ হয়ে নভেম্বরে দেশে ফেরেন বাংলা চলচ্চিত্রের এ খল অভিনেতা।