কয়েক দিন বাদেই তার নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি.কে’ মুক্তি পেতে যাচ্ছে। ‘বাদশা’ ও ‘ডন-২’র পর জিৎ-ফারিয়া জুটির এটি তৃতীয় চলচ্চিত্র। তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নুসরাত ফারিয়ার ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে।
কলকাতা বাংলাদেশ মিলিয়ে প্রায় প্রতিটি ছবিই ছিলো ব্যবসায় সফল। শিগগিরই মুক্তি পাবে নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘ইন্সপেক্টর নটি কে’। ছবিতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়ক জিতকে।
এদিকে সারা পৃথিবীর মিডিয়া ইন্ডাস্ট্রিতে এখন আলোচনার টপিক,‘কাস্টিং কাউচ (যৌন হেনস্তা) বিতর্ক’। হলিউড বলিউডে এ নিয়ে চলছে কাঁদা ছোড়াছুড়ি। নায়িকারা সরব হচ্ছেন। যদিও আমাদের ঢাকাই ইন্ডাস্ট্রি থেকে এমন অভিযোগের খবর পাওয়া যায়নি, তবে এটা যে হচ্ছে না না অবশ্য বলা মুশকিল। তবে এবার ‘কাস্টিং কাউচ বিতর্ক’ নিয়ে মুখ খুললেন নায়িকা ফারিয়া। এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দেশের শীর্ষ এক পত্রিকার সাক্ষাৎকারে। ফারিয়া সেখানে সরাসরি বলেন, ‘আমি সৌভাগ্যবান, কারণ কাস্টিং কাউচের স্যাক্রিফাইস জোনের মধ্য দিয়ে কখনো যাইনি। আমার আর জাজ মাল্টিমিডিয়ার সম্পর্ক নিয়ে অনেকের ভুল ধারণা আছে। হয়তো সেটা তাদের অতীতের কিছু কারণে। তবে আজিজ ভাই (জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার) ও জাজ মাল্টিমিডিয়া আমার সঙ্গে অনেক সৎ। আমার সঙ্গে তার পেশাদারত্ব চমৎকার।’
সঙ্গে আরও যোগ করেন, ‘কাস্টিং কাউচের বিতর্ক যতই থাকুক। প্রতিভা না থাকলে, যে কেউ রিপ্লেস হতে বাধ্য। কারণ, দিন শেষে প্রোডাক্ট ও কোয়ালিটি ম্যাটার করে।’





