২ জানুয়ারি রাত ৮টা ৪২ মিনিটে কণ্ঠের যাদুকর হিসেবে খ্যাত আসিফ আকবরের অফিসে ক্ষনিকের জন্য ঝটিকা ‘ঢু’ মারেন হালের ‘স্পিড গার্ল’ হিসেবে খ্যাত জান্নাতুল নাঈম এভ্রিল।

বহুল আলোচিত-সমালোচিত এই উঠতি তারকা হালে প্রশংসিত হচ্ছেন বাল্য বিবাহ রোধে একের পর এক পদক্ষেপ নিয়ে।

জানা গেছে, সামাজিক এই পদক্ষেপে এভ্রিল কয়েকজন দর্শক নন্দিত তারকাকে তার পাশে পেতে চাচ্ছেন। সেই চাওয়ার প্রথম পাঠ হিসেবে এভ্রিল ছুটে যান তার প্রিয় গায়ক আসিফ আকবরের সমার্থন আদায়ে। এভ্রিল জানান, প্রিয় গায়কের পূর্ণ সমার্থন তিনি পেয়েছেন এবং সামাজিক এই কাজে যতটুকু সম্ভব কণ্ঠ তারকা এভ্রিলের পাশে থাকবেন।