২০১৭ সালের শেষদিন আজ। আর এই দিনের শেষ ভাগে থেকে নতুন বছরকে স্বাগতম জানানো হবে আনন্দ উল্লাসের মাধ্যমে। তাই ইংরেজি এই বছরের শেষদিনে রাজধানী ঢাকার বেশকিছু জায়গায় থাকবে জমকালো আয়োজন অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট পার্টি।
এরই অংশ হিসেবে কুর্মিটোলার গলফ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়িকা পপি।
এই অনুষ্ঠানে পপির সঙ্গে ফেরদৌসসহ অনেকে অংশ নেবেন। হোয়াইট স্যান্ড রিসোর্টের আয়োজনে হবে থার্টি ফার্স্ট নাইটের এই বিশাল অনুষ্ঠান। আয়োজক সূত্রে জানা যায়, জমকালো এই আয়োজনে আরও অংশ নেবেন পূর্ণিমা, ইমন, নওশীন, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী-নীপা, ডিজে রনো।
আয়োজক সূত্র আরও জানায়, কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুইট হলে রাতের ডিনারসহ এই আয়োজন থাকবে। ক্লাবের সদস্যরা ১০০০ টাকা এবং অতিথিরা ২০০০ টাকার বিনিময়ে টিকিট কেটে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানটি সম্পর্কে পপি বলেন, বেশ বড় ধরনের আয়োজন এটি। আমার সঙ্গে ফেরদৌসসহ অনেকে অংশ নেবেন। হোয়াইট স্যান্ড রিসোর্টের আয়োজনে হবে থার্টি ফার্স্ট নাইটের এই বিশাল অনুষ্ঠান। আশা করি, জমকালো এই অনুষ্ঠানটি সকলে বেশ উপভোগ করবেন।





