সবশেষ গেল শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ওমর সানী ও তার প্যানেলকে সমর্থন দিয়েছিলেন শাকিব। চলচ্চিত্র পরিবারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে শাকিবের দুঃসময়ে পাশে ছিলেন সানী-মৌসুমী দম্পতি।

শাকিব-অপুর সংসার কেন্দ্রিক ঝামেলায় আবারো পাশে দাঁড়ালেন তারা, শাকিব-অপুকে পরামর্শ দিলেন বড়ভাইয়ের জায়গা থেকে।

গতকাল রাতে ওমর সানী একটি বিশদ পোস্ট দিয়েছেন ফেসবুকে। ইত্তেফাকের পাঠকদের জন্য হুবহু স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

‘‘শাকিব খানের শুরুটা হয়েছিল আমার আর মৌসুমীর হাত ধরে, সোহান সাহেবের ছবিতে আমার শ্যালিকা ইরিনের নায়ক হয়ে। তাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি। আমি চাই শাকিব সুন্দর একটি সংসার করুক, স্ত্রী-সন্তান নিয়ে। তার ফুটফুটে একটি বাচ্চা আছে, যার নাম জয়। কত সুন্দর তার মুখ, তাকে দেখলে মনে হয় এত মায়াবী শিশু আর হয়না। শাকিবের একজন স্ত্রী আছে, সেও সিনেমার নায়িকা।