এবার জেএসসি ও জেডিসিতে মোট ৫ হাজার ২৭৯টি স্কুল ও মাদরাসার সবাই পাস করেছে। অপরদিকে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
গত বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৯ হাজার ৪৫০টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮টি।
ঢাকা বোর্ডে ৫২৯, রাজশাহীতে এক হাজার ৩৫, কুমিল্লায় ৬১, যশোরে ২৮১, চট্টগ্রামে ৯০, বরিশালে ৮১২, সিলেটে ১৭১ ও দিনাজপুর বোর্ডে ৫৮০টি শতভাগ পাসের প্রতিষ্ঠান রয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের
সংখ্যা ১ হাজার ৭২০টি, গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ২০৩টি।
অপরদিকে ঢাকা বোর্ডে ৬, রাজশাহীতে ৫, কুমিল্লায় একটি, যশোরে ৯ এবং দিনাজপুরে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস স্কুল নেই।
মাদরাসা বোর্ডের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ২০টি।
প্রাথমিক (পিএসসি) ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (teletalk.com.bd) পাওয়া যাবে। এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও প্রাথমিকের ফল জানা যাবে।
ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
জেএসসি-জেডিসির ফল পেতে educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।




