পর্নস্টার সানি লিওনকে নিয়ে অনেকেরই কৌতুহলের শেষ নেই। পর্নস্টার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন বলিউডের আইটেম গানে আইটেম ড্যান্সারের ভূমিকায় এখন বলিউড পরিচালকদের প্রথম পছন্দ সানি।
তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সম্প্রতি তিনি মোস্ট সার্চড উইমেন অফ দা ইয়ারের খেতাবও পেয়েছেন।
সানিকে প্রশ্ন করা হয়েছিল কেউ কি আপনাকে ডার্টি মেসেজ পাঠিয়েছিল? তার উত্তরে তিনি জানালেন, তাঁর ড্রাইভার তাঁকে ডার্টি মেসেজ পাঠিয়েছিল। তবে ভুল করে। পরে নাকি ড্রাইভার ক্ষমাও চেয়েছে। তবে কী সেই মেসেজ তা জানাননি সানি।
বলিউডে আসার পর থেকে একাধিক কারণে খবরের শিরোনামে থেকেছেন। ফ্যাশন কিম্বা অভিনয়, নজর কেড়েছেন সবক্ষেত্রে।সোশাল মিডিয়াতেও জনপ্রিয় সানি। মাঝে মাঝে বোল্ড ছবি পোস্ট করেন। সম্প্রতি ২১ মাসের এক কন্যাসন্তান দত্তক নিয়ে এসেছিলেন প্রচারের আলোয়। সানিকে একা নয়। একই প্রশ্ন করা হয়েছিল অভিনেতা আরবাজ খানকে।





