পর্দার জুটিকে সংসারে জুটিবদ্ধ হওয়ার উদাহরণ রয়েছে অনেক। তবে তাদের সেই সংসার অনেকাংশে ঠিক যেন তাসের ঘর। পর্দার জুটিকে সংসারে জুটিবদ্ধ হওয়া, অতঃপর বিচ্ছেদ। এমন উদাহরণের সর্বশেষ সংযুক্তি শাকিব খান-অপু বিশ্বাস।
তাই পর্দার জুটিকে সংসারে জুটিবদ্ধ প্রসঙ্গে নায়িকা বুবলীর ব্যাখ্যা, একেকজন মানুষ একেক রকম। পর্দার নায়ক-নায়িকাদের সংসার জীবনে কাপল্ হওয়ার ব্যাপারটি আমাকে একদমই টানে না। আপনি হয়তো জানেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্রী-একেবারেই শেষ দিকে আছি। কাজের পাশাপাশি আমার কাছে এডুকেশনটাও অনেক বড়। ভবিষ্যৎ জীবনে এডুকেশনটাকেও আমি কাজে লাগাতে চাই।
শাকিব-অপুর সংসার ভাঙ্গন প্রসঙ্গে বুবলী বলেন, এগুলো তো অন্যদের একান্ত ব্যক্তিগত বিষয়। সেখানে নিজস্ব মতামত জাহির করার অধিকার কি আমার আছে? তবে একটা কথা বলি, কয়েকটি টিভি চ্যানেলে আমাকে নিয়ে অপু ম্যাডামের কিছু কমেন্টস আমার খুবই খারাপ লেগেছে। জানি না, তিনি কেন আমার ওপর চটেছেন, কেন আমার প্রতি তার রাগ? অথচ তাকে নিয়ে আমি কোথাও কারও কাছে কোনো বিরূপ কথা বলিনি, আল্লাহ সাক্ষী…।
শাকিব খানের নিজের মোহ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন,যেহেতু জুটিবদ্ধ হয়ে কাজ করছি, চারটি ছবি অলরেডি মুক্তিও পেয়েছে, পর্দায় তার সঙ্গে আমার কেমিস্ট্রিটা দর্শকও বোধকরি এনজয় করছেন, সঙ্গত কারণে নায়ক হিসেবে তার প্রতি তো অবশ্যই একটা মোহ রয়েছে।




