কিছু দিন আগেই পারিশ্রমিকের জন্য খবরের শিরোনাম হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ৩০ মিনিটের পারফর্মেন্সের জন্য বিশাল অংকের পারিশ্রমিক দাবি করে তাক লাগিয়ে দেন সবাইকে। একই কারণে আবারও আলোচনায় এলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পারফর্মের জন্য অফার দেয়া হয় প্রিয়াঙ্কাকে। এর জন্য তিনি পাঁচ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। আকাশচুম্বী এই অংকের কথা শুনে খানিকা পিছিয়ে পড়েছেন অনুষ্ঠান আয়োজকরা। তাই প্রিয়াঙ্কার মুখপাত্রের সঙ্গেও নাকি তারা আর যোগাযোগ করেননি।

ভারতের মঞ্চে প্রিয়াঙ্কা সর্বশেষ পারফর্ম করেছিলেন ২০১৬ সালে। প্রডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ডের মঞ্চ মাতিয়েছিলেন তিনি। শোনা যায়, অতিরিক্ত পারিশ্রমিক দাবির কারণেই দেশের মাটিতে প্রিয়াঙ্কার শো কম হয়।