তারকা দম্পতি শাকিব-অপুর বিচ্ছেদ নিয়ে অনেক তারকাই মর্মাহত হয়েছেন। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি শেষ করে ফেরার অনুরোধ করেছেন। সেই তালিকায় এবার যোগ হলেন চিত্রনায়িকা রেসি।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘শাকিব খান অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের বিষয়টি অবশ্যই দুঃখজনক। ভালোবাসার মানুষটির জন্য অপু নিজের ধর্ম পরিবর্তন করে বিয়ে করল। আমি তো নিজের চোখে দেখছি অপু কতটা শাকিবকে ভালোবাসে।’
তিনি আরো বলেন, ‘আমি শাকিব-অপুর সঙ্গে বেশ কয়েকটা কাজ করেছি। তখন দেখেছি, অপু সত্যি শাকিবকে অনেক বেশি ভালোবাসে। যে কারণে কখনই চাইব না তাদের সংসার ভেঙে যাক। যেহেতু এখানে একটি সন্তানের প্রশ্ন চলে আসছে। ইচ্ছা করলেই কিন্তু একসঙ্গে ভালো থাকা যায়। আমি চাইব, ওরা ভালোভাবে থাকুক। এখনো সময় আছে বাচ্চার কথা চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করার।’




