শাকিবের সঙ্গে গোপন প্রেম, বিয়ে ও সন্তান জন্মের বিষয় নিয়ে রীতিমত চমক সৃষ্টি করে চলতি বছরের এপ্রিলে সংবাদের শিরোনামে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর নানা কারণে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন বাস্তবের এই জুটি।
তবে এবার শোনা যাচ্ছে রূপালি ও বাস্তবের এই জুটির মধ্যে ঘটতে যাচ্ছে বিচ্ছেদ। যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এই দুই তারকা অভিনেতা-অভিনেত্রীর তরফ থেকে জানানো হয়নি। তবে অপুর বাসায় শাকিবের ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম। যেসব অভিযোগে স্ত্রী অপু বিশ্বাসকে শাকিব তালাক দিচ্ছেন, সে বিষয়গুলোও তিনি জানিয়েছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন




