শাকিব-অপুর ‘ডিভোর্স’ এখন টক অব দ্য কান্ট্রি। সোমবার (০৪ ডিসেম্বর) এই তারকা দম্পতির ডিভোর্সের খবর ইন্ডাস্ট্রিতে আলোচনা-সমালোচনার ঝড় তোলে। ডিভোর্সের কারণ হিসেবে এক একজনের এক এক মত। ফেরদৌস কি বলল জেনে নিন –
ওদের দুজনের মনের মধ্যে কি হচ্ছে তা ওরাই ভালো জানে। ওদের বিষয়ে গুঞ্জন শুনেছি আগে, কিন্তু তাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলার জন্য আমাদের কেউই হস্তক্ষেপ করিনি। তবে এখন ওরা এমন একটা স্টেজে চলে এসেছে যে আমাদের এগিয়ে যাওয়া উচিত।
ওরা আমাদেরই সহকর্মী ভাই বন্ধু। দিনশেষে প্রত্যেকটা মানুষকে সুখী দেখতে চাই। ওদের সন্তানের দিকে তাকিয়েও ওদের সিদ্ধান্তটা ভাবা উচিত। আশাকরি সিনিয়র কারো আহবানে আমরা খুব শিগগিরই ওদের সঙ্গে বসব।





