শামীম চৌধুরী বর্তমান সময়ের জনপ্রিয় লেখক। প্রত্যেক বছর বইমেলায় তার গল্পের জন্য হুমড়ি খেয়ে পরে প্রকাশনীগুলো। দিনদিন জনপ্রিয়তা এমনই হারে বাড়ছে যে ইদানীং লেখক রাস্তায় বেরোলেই ঘিরে ধরে তার অসংখ্য ভক্তবৃন্দ।
লেখকের স্ত্রী তমা লেখকের খ্যাতি খুব উপভোগ করলেও মেয়ে ভক্তদের একদণ্ডও সহ্য করতে পারেনা। এদিকে লেখক এক প্রকাশনীকে নতুন লেখা দিবার কথা বলে অগ্রিম টাকা নেন। কিন্তু হঠাৎ তার মাথায় কোনো লেখা আসছে না।
তিনি সিদ্ধান্ত নেন ভোরের আলোয় পার্কে বেড়াতে গেলে নতুন লেখার চিন্তা আসবে। কিন্তু সেখানে গিয়ে তিনি পড়েন খুবই ঝামেলায়…।
চ্যানেল আই এর জন্য নির্মিত বিশেষ এ টেলিফিল্মটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী। অভিনয় করেছেন নাদিয়া, সেরা নাচিয়ে প্রথমা, ইন্তেখাব দিনার, ফারুক আহমেদ প্রমুখ। প্রচার হবে ৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ২টা ৪৫ মিনিটে।





