সিনেমা দেখতে কার না ভালো লাগে। দল বেঁধে একসঙ্গে সিনেমা দেখার মজাই যেন আলাদা। আর ছুটির দিনে অনেকেই পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন। তবে সিনেমার মধ্যেও রয়েছে নানা প্রকারভেদ। যেমন- ছোটদের চলচ্চিত্র, অ্যাকশন ফিল্ম, ট্র্যাজিক মুভিসহ নানা ধাঁচের চলচ্চিত্র তো আছেই। তবে এসবের মধ্যে একটা বড় প্রকারভেদ হচ্ছে তথাকথিত সামাজিক এবং অসামাজিক সিনেমা।

তাই কিছু চলচ্চিত্র আছে যা আপনি আপনার বাবা-মা কিংবা বয়সে বড় কারো সঙ্গে দেখতে গেলে ভীষণ রকমের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। তাই সিনেমা দেখার আগে ঐ সিনেমা সম্পর্কে খানিকটা জেনে নেওয়া উচিত। যাতে করে ভুলেও ঐ সিনেমা বড়দের সামনে দেখতে বসে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়। তাহলে জেনে নিই অ্যাডাল্ট বলিউড চলচ্চিত্রগুলোর কয়েকটি তালিকা-

রাগিনী এমএমএস
সানি লিওন অভিনীত ‘রাগিনী এমএমএস’ একটি যৌন উত্তেজনামূলক চলচ্চিত্র। মূলত এটি একটি ফ্লপ খাওয়া বলিউড চলচ্চিত্র। এই সিনেমায় এমন কিছু দৃশ্য আছে যা আপনি মুরুব্বিদের সামনে দেখতে গেলে লজ্জায় পড়তে পারেন।

মার্ডার
বলিউডের 'মার্ডার' চলচ্চিত্রের সবগুলো সিকুয়্যালেই রয়েছে ভরপুর যৌনতার দৃশ্য। এ চলচ্চিত্রের মোট তিনটি সিকুয়্যাল মুক্তি পেয়েছে। ঐ তিনটি সিকুয়্যালেই বেশ কয়েকটি অ্যাডাল্ট দৃশ্য রয়েছে। তাই এই ইরোটিক থ্রিল চলচ্চিত্রটি অভিভাবকদের সঙ্গে না দেখে, বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখাই উত্তম।

কামসূত্র
এ সিনেমাটি একটি যৌন শিক্ষামূলক চলচ্চিত্র। এই সিনেমাটি অনেকটা প্রাচীন যৌন সংস্কৃত পুস্তকের অবলম্বনে নির্মিত হয়েছে। তাই এই চলচ্চিত্রটি দেখতে গেলে আপনাকে একা একাই দেখা উচিত।