বিরাট কোহলি এক তারকার নাম। আন্তর্জাতিকভাবে তিনি পরিচিত মুখ হয়েছেন যুগ পেরিয়েছে।আর তার এই বিশাল তারকা হওয়ার পেছনে কাজ করেছে ক্রিকেটের ময়দানে বড় স্কোরের রান। বেশ কিছু রেকর্ড গড়া আর ভাঙার ঘটনা তার ক্যারিয়ারে ঘটেছে।

তার ভক্ত-অনুরাগীর শেষ নেই। কাছে পেলে সবাই তার সঙ্গে ছবি তোলেন বা অটোগ্রাফ নেন। অনেকে জানার জন্যে প্রশ্নও ছুঁড়ে দেন বিরাটের দিকে। সম্প্রতি তিনি এমনই আরেক ভক্তের মুখোমুখি হয়েছিলেন। মুখোমুখি হলেন ভারতের আরেক ইয়ুথ আইকন মানুষী চিল্লারের সঙ্গে। আর এই বিশ্ব সুন্দরী বিরাটের দিকে ছুঁড়ে দিলেন বিশেষ এক প্রশ্ন।

চিল্লারের মাধ্যমে ১৭ বছর পর মিস ওয়ার্ল্ডের খেতাব ফিরে পেয়েছে ভারত।

সম্প্রতি সিএনএন-আইবিএন ইন্ডিয়ানের মঞ্চে এক হলেন দুই তারকা। অতিথি হয়ে এসেছিলেন তারা। সেখানে সুযোগ মিস করলেন না চিল্লার। তিনি বললেন, আপনি বর্তমানে এই পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের একজন। আপনি দারুণ এক অনুপ্রেরণার নাম। আপনি সত্যিকার অর্থেই এই সমাজকে অনেক কিছু দিয়েছেন। তরুণ প্রজন্মের অনেকেই আপনার কাছ থেকে অনুপ্রেরণা পান। আপনি কাছে কেমন হতে চান, বিশেষ করে ক্রিকেটের জগতে?

ভারতীয় ক্রিকেট দলের কাণ্ডারী বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কখন আর কী করতে চান, তা বুঝে মাঠে নিজেকে প্রকাশ করা। এটা বোঝা খুবই জরুরি। সবকিছু আন্তরিক হতে হবে আর হৃদয় থেকে আসতে হবে। যদি মানুষ বুঝতে পারে যে আপনার মাঝে মিথ্যা আছে, তারা আর কোনদিন আপনার দিকে ঘুরে তাকাবে না। আমি আসলে কখনই অন্য কারো মতো হতে চাইনি। নিজের মতোই থাকার চেষ্টা করেছি। আমি সবসময় বলি যে, আমি কীভাবে বেড়ে উঠেছি বা কীভাবে চলছি তা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। কিন্তু এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই।

সুন্দরীকে এই বিশাল অর্জনের জন্যে ধন্যবাদ জানিয়েছেন কোহলি। আরো বলেছেন, যখন আমি ভেবেছি যে আমার বদলানো দরকার, ঠিক তখনই আমি বদলেছি। আরো বেশি পরিপক্কতার জন্যে প্রত্যেক মানুষকে জীবনের এক পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগোতে হয়। যে বিষয়টি বোঝা খুবই জরুরি তা হলো, কারোরই নিজের পরিচয়, চরিত্র আর ব্যক্তিত্ব খোয়ানো উচিত নয়। অন্য কারো মতো হতে চাইলে আপনি কখনই সফল হবে না। আর অন্যের কাছে অনুস্মরণীয়ও হবেন না।