রাসায়নিক পদার্থ মিশ্রিত খেজুরের গুড়ে ছেয়ে যাচ্ছে বাজার
শীতে বেড়েছে খেজুর গুড়ের চাহিদা। চাহিদার যোগানও দেওয়া হচ্ছে। তবে গ্রাম বাংলার চিরায়ত খেজুর গুড় দিয়ে নয়। আঁখের গুড়, চিনির মিশ্রণ ঘটানো হচ্ছে খেজুর রসে। এমনকি ব্যবহার করা হচ্ছে সোডা, ফিটকিরি, গাছের ছালসহ বিপজ্জনক সব রাসায়নিক পদার্থ।
















