” ঈমানী ও বেঈমানি” ঐক্য নিয়ে সুনামগঞ্জ আওয়ামীলীগে তোলপাড় । জেলা আওয়ামীলীগের কাউন্সিল থেকে শুরু করে দীর্ঘদিনের বিভক্ত দলের দুটি ধারা গ্রুপিং রাজনীতিতে প্রকাশ্য রুপ নিয়েছিল ।

কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মতিউর রহমান ,সাধারণ সম্পাদক পদে সাবেক দুই সাধারণ সম্পাদক আইয়ুব বখত জগলুল ও নুরুল হুদা মুকুট প্রার্থী ছিলেন ।

মহা ধুম ধামে জেলা সম্মেলন হলেও কেন্দ্র থেকে সাধারণ সম্পাদক পদে এনামুল কবির ইমনের নাম ঘোষণা হয় । ইমনের সঙ্গে আওয়ামীলীগের চার জন এমপিসহ দলের মহিলা এমপিও ছিলেন । অন্যদিকে সংগঠনের বড় অংশ তাদের বিপরীতে মতিউর –মুকুট – জগলুলের নেতৃতে অবস্থান নেয় । সাংগঠনিক কর্মসূচী আলাদা হতে থাকে ।

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন দেয় এনামুল কবির ইমনকে । মতিউর-মুকুট –জগলুল ঈমানী ঐক্যের ঘোষণা দিয়ে সাড়া জেলা সফর করেন । তাদের প্রার্থী হয়ে যান নুরুল হুদা মুকুট । নির্বাচনে বিপুল ভোটে মুকুট বিজয়ী হন আর ইমন পরাজিত হন । ইমনের সঙ্গে ছিল কেন্দ্রের আশীর্বাদ আর ঈমানী ঐক্য কারীদের সঙ্গে ছিলো স্থানীয় সাংঘটনিক শক্তি ।

সম্প্রতি মতিউর –মুকুটের সঙ্গে ঐক্য গড়ে উঠেছে ইমনের । পৌর মেয়র আইয়ুব বখত জগলুল আলাদা অবস্থান নিয়েছেন । তার সঙ্গে নেপথ্যে এমপিরা যুক্ত হচ্ছেন । তাদের উল্টো গ্রুপকে বেঈমানির ঐক্য বলে সমর্থকরা তীর্যক বাক্যবাণে জর্জরিত করছেন । দুই পক্ষের প্রকাশ্য বাদানুবাদ, বাহাস ,অভিযোগ পাল্টা অভিযোগ মিলে জেলা রাজনীতিতে গ্রুপিং বিভক্তির নতুন মেরুকরণ পরিস্তিতিকে দিনে দিনে উত্তপ্ত করে তুলছে । জেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা কেন্দ্রের দিকে নতুন কমিঠি লাভের আশায় যখন তাকিয়ে তখন এই গ্রুপিং ও উত্তপ্ত পরিস্তিতি শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয় এনিয়ে টানটান উত্তেজনা চলছে।