পরকীয়ায় আশক্ত ছিলেন স্ত্রী। এমনটাই সন্দেহ ছিল স্বামীর। আর সন্দেহের বশেই এমন কান্ড করলেন তিনি যা ধারনাও করা যায়না।
স্ত্রীর পরকীয়া প্রেমিক সন্দেহে এক লোককে গাছে ঝুলিয়ে দিলেন স্বামী। তারপর বেধরক মার। আর সেই মারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এমনই ঘটনার সাক্ষী রইল কর্নাটকের জাদগিরি জেলা।
জানা যায়, নিজের বন্ধুদের সাথে নিয়েই এই কাজটি করেছেন তিনি। আর মারের কারনে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে শুধু প্রেমিককেই নয়, নিজের স্ত্রীকেও
নির্দয় ভাবে পিটিয়েছেন। আর তাতেই এখন যমে মানুষে টানাটানি তার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। তবে ঘটনার পর থেকে দোষীরা পলাতক।





