আমি এখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে পড়ছি। আমার জীবনে আমি প্রথম সম্পর্কে জড়াই ক্লাস নাইনে থাকতে কিন্তু আমার পরিবার কিছুতেই সেই ছেলেকে মেনে নেবে না। এমনটা বুঝতে পেরে আমি সেই ছেলের কাছ থেকে নিজেকে সরিয়ে আনি। ক্লাস টেনের প্রথম দিকে আমার সম্পর্ক শেষ হয়ে যায়।
টেনের শেষের দিকে একদিন কোচিং-এ পড়ার সময় হঠাৎ বাইরে তাকিয়ে একজনকে দেখতে পাই, আমার চোখ সেখানে আটকে যায়। একটা মানুষ এত্ত সুন্দর হয় কীভাবে? প্রথম দেখাতেই চোখ ফেরাতে পারিনি আপু। কিছুদিন পরে খেয়াল করি, সে আমাদের ক্লাসে আসলো। বুঝলাম সে আমাদের সাথেই পড়ে। সেদিন থেকে ওকে পছন্দ করা শুরু করে দিই। কিন্তু কিছুদিন পর জানতে পারি তার প্রেমিকা আছে। খুব কষ্ট পাই কিন্তু নিজেকে ফিরিয়ে আনতে খুব কষ্ট হয়। এদিকে আমার বাসায় বিষয়টা টের পায়। তারা জানতে চাইলে আমি সব বলে দেই। আমাকে তারা বুঝায়, আমি বুঝি যে এই পছন্দের কোন ভবিষ্যৎ নেই। কিন্তু তাও নিজেকে পুরো ফিরিয়ে আনতে আমার ২ বছর লেগে যায়। আমি তখন এইচএসসি পরীক্ষা শেষ করি, যখন আমি তার থেকে নিজেকে সরিয়ে আনতে সক্ষম হই। এর পর দেখুন কি হল এই ভিডিও তে
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





