২০১৯ সাল আওয়ামী লীগের বিদায়ের সাল আর বিএনপির বিজয়ের সাল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি শেখ হাসিনার অধিনে কোনো নির্বাচনে যাবেনা।
রবিবার (১২ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
দীর্ঘ ১৯ মাস পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে যোগ দিয়েছেন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্র মতে, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে বিএনপি। যার ফলে দীর্ঘ দিন রাজপথে আন্দোলন সংগ্রামে বাইরে থাকা দলটির কাছে এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। তারা জানায়, একদিকে,আগামী নির্বাচন কিংবা আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মীদের উজ্জীবীত করার দলের চেয়ারপারসন গুরুত্বপূর্ণ দিক নিদের্শনা দিবেন এবং অন্যদিকে এই সভার মাধ্যমে নিজেদের শক্তি সম্পর্কে সরকারকে একটা ম্যাসেজ দিবেন।
এ সময় মঞ্চে আরও উপস্থিত আছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, লে.জে. (অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। ভাইস চেয়ারম্যান, শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর হাফিজ উদ্দীন আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবেদীন, বরকতুল্লাহ বুলু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।





