বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা বিএনপির র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭নভেম্বর) সকালে জেলা বিএনপির ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয় সম্মুখে এক পথসভার আয়োজন করা হয়।
সভায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
এ সময় সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতোয়ার রহমান জিন্নাহ, এডভোকেট আরফান আলী মোল্লা, জিয়াউল হক শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাসেম, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান আলিম, খন্দকার আনিছ, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক এ.কে.এম মনিরুল হক (ভিপি) মুনিরসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল মহিলাদলসহ বিএনপির অঙ্গসংগঠণের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।





