বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবক্তা বলা সম্পর্কে নির্বাচন কমিশনের ‘ব্যাখ্যা পেয়েছি, সেটা বলতে চাই না’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৮ অক্টোবর) প্রায় দুই ঘণ্টা বিশ মিনিট ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে কিছু বলার থাকলে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ দেবেন।
আওয়ামী লীগের প্রস্তাব সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ ইতিবাচক বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে যে ১১ দফা প্রস্তাব দেওয়া হয়েছে এ সম্পর্কে প্রত্যেক নির্বাচন কমিশনার বলেছেন, এটা কোন রাজনৈতিক দলের প্রস্তাব বলে মনে করি না। এই প্রস্তাবগুলো নিরপেক্ষ। এ সময় প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।





