শ্বাশুড়ির সাথে পুত্রবধুর বনছে না বা ননদের সাথে ভাবির রেষারেষি - এমন গল্পের দেখা আমাদের সমাজে হরহামেশাই মেলে! কিন্তু দেবরের সাথে ভাবির মন কষকষি বা সম্পর্ক খারাপ, এমন গল্প শুনেছেন কি?
শুনে থাকলেও তার পরিমাণ যে অন্য দুই ঘটনার তুলনায় খুবই নগন্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
অথচ ব্যাপারটি অন্যরকম হওয়ার কথা ছিল। শ্বাশুড়ি স্বামীর মা, সেই সুত্রে পুত্রবধু-শ্বাশুড়ির সম্পর্ক মা-মেয়ের সম্পর্কের মতোই আপন হবার কথা! আবার ননদ যেহেতু একজন মেয়ে, তাই ভালো-মন্দে ননদ-ভাবির সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হওয়াটাই ছিল স্বাভাবিক! কিন্তু আমাদের সমাজে এই সম্পর্কগুলো এভাবে তৈরি হয়ে ওঠে না। বরং দেখা যায়, শ্বশুরবাড়িতে দেবরই হয়ে ওঠে ভাবির আপনজন, বন্ধু এবং নির্ভরতার জায়গা! নতুন ভাবিকে দেবরই দেয় আশ্বাসের বাণী। বুঝে উঠতে সাহায্য করে বাড়ির অন্য সদস্যদের মানসিকতা। পাশে এসে দাঁড়ায় ভাবির দুঃসময়েও। কখনো কখনো পারিবারিক কোন্দলে স্বামী পাশে না থাকলেও দেবর ঠিকই থাকে প্রচ্ছন্নভাবে। দেবর-ভাবির সম্পর্ক এমনই সুমধুর ও মমতার।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





