বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজধানীর কোতোয়ালী থানা বিএনপি।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা সাইফুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পাটুয়াটুলি হয়ে সদরঘাট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনাকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করে এ সময় মোল্লা সাইফুল খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
তিনি বলেন, সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় এখন তারা পাগল হয়ে গেছে। আর এ কারণে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ভোটারবিহীন সরকারের এই হিংসাশ্রয়ী আচরণের জবাব রাজপথেই দেওয়া হবে।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের ৩৬ নং ওয়ার্ডের সিনিয়র সভাপতি ফয়সাল আহমেদ, সাহাবুদ্দিন হিরু, মো:জামিল উদ্দিন প্পাপু, সিরাজ উদ্দদিন রুবেল, কুদ্দুস পাঠান, মো: রুবেল, জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।





