দ্বিতীয় বিবাহ করায় জাকির হোসেন (৩২) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী। সোমবার (২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় জাকিরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।

জানা যায়, মানিকগঞ্জের আব্দুল কাদের শেখের ছেলে জাকির হোসেন প্রথম স্ত্রী মিতা খাতুন থাকাবস্থায় গোপনে দ্বিতীয় বিবাহ করে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করাবস্থায় বিষয়টি জানাজানি হয়। এ অবস্থায় প্রথম স্ত্রী মিতা খাতুন স্বামী জাকিরকে নিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া দুলাল শেখের বাড়ীতে ভাড়া হিসেবে বসবাসকারী ছোটবোন স্বপ্নার বাসায় বেড়াতে আসে।

রাতে দ্বিতীয় বিয়ের বিষয় নিয়ে মিতার সাথে স্বামীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় মিতা ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, ঘটনা শোনার পর হাসপাতালে ঘটনাস্থল ও হাসপাতালে যাওয়া হয়েছিল। তবে কেউ অভিযোগ দেয়নি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন