কোকিলপরিবারের সদস্য হলেও নিজেরা বাসা বানাতে সক্ষম। দেশের স্থায়ী বাসিন্দা।দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিস্তৃতি রয়েছে। দেশের সর্বত্রই কমবেশি দেখাযায়। স্বভাবে হিংস্র। গাছ-গাছালির চেয়ে স্যাঁতসেঁতে মাটিতে বেশি দেখা যায়।ওড়াউড়ি তেমন পছন্দের নয়। অবশ্য খুব ভালো
উড়তেও জানে না। ঝোপ-জঙ্গলের ভেতরেহেঁটে হেঁটে খাবার সংগ্রহ করে। ক্ষণে ক্ষণে ‘বুট-বুট-বুট’ সুরে উচ্চকণ্ঠেডেকে ওঠে। নির্জন দুপুরে কিংবা গভীর রাতে আচমকা ডেকে ওঠে মানুষের পিলে চমকেদেয়। পাখিদের কাছে এরা ডাকাত পাখি নামে পরিচিত। বিশেষ করে ছোট পাখিদেরপ্রতি নিষ্ঠুর আচরণ করে। ছোট পাখিদের বাসার সন্ধান পেলে তছনছ করে দেয়।পায়ের শক্ত নখ এবং তীক্ষ্ণ ঠোঁট দিয়ে বাসা ফালা ফালা করে ডিম-বাচ্চা খায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





