প্রবাসী বিংশ শতাব্দীর সূচনালগ্নে ব্রিটিশ ভারতবর্ষে প্রবর্তিত একটি সাহিত্য সাময়িকী। এই মাসিক পত্রিকাটি বাংলা ভাষায় প্রকাশিত হতো। এটির সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এবং কার্য্যাধ্যক্ষ ছিলে আশুতোষ চক্রবর্তী।

১৩০৮ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল ১৯০১) এর সূচনা সংখ্যা প্রকাশিত হয়েছিল। এ সংখ্যাটি এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস থেকে মুদ্রিত হয়েছিল। বার্ষিক মূল্য আড়াই টাকা। ছবি, অলংকরণ প্রভৃতিতে পত্রিকাটি ছিল আকর্ষণীয়। অচিরেই পত্রিকাটি জনপ্রিয়তা অর্জ্জন করে।

প্রথম সংখ্যার পৃষ্ঠা সংখ্যা ছিল ৪০। প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সহ যাদের লেখা ছাপা হয়েছিল তারা হলেন রামানন্দ চট্টোপাধ্যায়, কমলাকান্ত শর্ম্মা, দেবেন্দ্রনাথ সেন, নিত্যগোপাল মুখোপাধ্যায়, এবং যোগেশচন্দ্র রায়। এতে অজন্তা গুহার ফটো, জীববিজ্ঞানের ওপর নিবন্ধ এবং বিবিধ প্রসঙ্গ মুদ্রিত হয়েছিল। রচনার শেষে লেখকের নাম মুদ্রিত হয়েছিল।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন