বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর মহানগরের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে নগরীর গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর ছাত্রদলের এস এম ইমরান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, বিশেষ অতিথি জেলা বিএনপির যু্গ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ, জেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক আব্দুস সালাম।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাষণ নেই। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে যে কর্মসূচী ঘোষণা করবেন তা সফল করারও অঙ্গীকার করেন বক্তারা।

উক্ত আলোচনা সভাতে অংশগ্রহন করেন এড. মনির হোসেন, জি এস মাসুম, মহিবুর রশিদ মারুফ, আজারুল ইসলাম পাপল, তৌকির আহমেদ সুমন, সজীব সরকার, সোহেলী বেগম, রুমি প্রমুখ। আলোচনা সভায় দলের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখনকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এ দিনে মুক্তি পান তিনি। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এ দিনটিকে বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।