সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এস কে সিনহার সমালোচনা করার একদিনের মাথায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দলীয় বক্তব্য তুলে ধরবেন।
বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় একথা জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনের কথা জানিয়ে বলেন, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন, সেই প্রেক্ষাপটেই এ সংবাদ সম্মেলন। এছাড়াও সার্বিক বিষয় নিয়ে কথা বলা হতে পারে





