সম্পর্কের বাঁধন কারোর জীবন বদলে দিতে পারে আবলীলায়৷ তবে এই সম্পর্কের জেরেই অনেক জীবনেই ডেকে আনতে পারে আশনি সঙ্কেত৷ তেমনই এক ঘটনার সাক্ষী হলেন এক দম্পতি৷
দীর্ঘদিন ধরেই স্ত্রীর পরকীয়া নিয়ে চিন্তিত ছিলেন স্বামী৷ সেই কারণেই তিনি স্ত্রীকে হাতেনাতে ধরতে চেয়েছিলেন৷ ডেকান ক্রনিকালে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি যেমন আশঙ্কা করেছিলেন তেমনটাই হল৷ একদিন নির্ধারিত সময়েই অনেক আগেই বাড়ি এসে তিনি দেখলেন তার স্ত্রী অন্যপুরুষের শয্যাসঙ্গীনি৷
দেরি না করে নিজের মোবাইলের ক্যামেরায় বন্দী করে রাখলেন সেই দৃশ্য৷ এটা হয়ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ প্রমাণ বলে মনে হয়েছিল তাঁর৷





