দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে আজ উন্মুখ হয়ে আছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দিবে। দেশের মানুষ ভোটাধিকার পেলে বিএনপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আজ শুক্রবার সকালে তেলিহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গিলা বাজার এলাকায় বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি দলের নেতাদের পৃষ্টপোষকতায় দেশে আজ হত্যা, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। ধর্ষণের মতো ঘটনায় সরকারী দলের নেতাদের নাম আসছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দিবে। ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল খানের উপস্থাপনায় সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান উদ্ভোধন করেন
তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল। উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান খান টিটু, তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম লিটন, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক জমির হোসেন পুলিশ (অব:), ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান রমজান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, তেলিহাটি ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিপন ফকির, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক সানোয়ার হোসেন, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা ইলিম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান আকন্দ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবাল জিয়া। শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, লাল মাহমুদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ লিটু, শ্রমিকদলের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ন সম্পাদক হারুণ অর রশিদ প্রমুখ।





