সময় যত এগোচ্ছে, তত বাড়ছে মানুষের ইঁদুর দৌঁড়। কখনও অফিস, কখনও বাড়ি, মায়ের ওষুধ, বাবার পেনশন, ছেলেমেয়ের পড়াশোনা, সব কিছু নিয়েই নাজেহাল মানুষ।
এসবের মধ্যে কাছের মানুষটির সঙ্গে অন্তরঙ্গতা সময় হয় না অনেকেরই। আর তাই, ইঁদুর দৌঁড়ের মাঝেই সঙ্গী বা সঙ্গিনীকে একটু সময় তো দিতেই হবে। না হলে সম্পর্ক টিকবে কীভাবে?
অনেকে রাতবিরেতে সঙ্গী বা সঙ্গিনীর কাছে যান ঠিকই, কিন্তু, সেটা যেন মেশিনের মত। পুরুষদের ক্ষেত্রে যেন আরও বেশি করে ‘প্রকট’ হয়ে উঠছে। কেন ? আরে, অনেকেই তো, নিয়মিত কাজের মতই অন্তরঙ্গতার পর পরই পাশ ফিরে ঘুমিয়ে পরেন। কেউ বা আবার সুখটান দিয়ে বিছানায় টানটান। শুরু হয়ে যায় নাসিকা গর্জনও। কিন্তু, জানেন কি, সেক্সের পর পরই পাশ ফিরে শুয়ে পরা, নাক ডেকে ঘুমোনো, আপনার সঙ্গিনী একেবারেই পছন্দ করেন না। সারাদিন পর, তিনিও আপনার জন্যই অপেক্ষা করে থাকেন। যদি এসব করে থাকেন, তাহলে আজ থেকেই সাবধান হয়ে যান।
অন্তরঙ্গতার পর কী কী করবেন না..
১. ঘনিষ্ঠতার পর সঙ্গে সঙ্গে পাশ ফিরে ঘুমিয়ে পড়বেন না। ‘তু মেরি, ম্যায় তেরি টাইপ’ একটু কথাই না হয় বলবেন দু’জন দু’জনের সঙ্গে ।
২. সহবাসের পর সঙ্গে সঙ্গে ‘ওয়াশরুমে’ চলে যাবেন না। যান একটু পরে। না হলে, সেই আমেজটাই তো পুরো নষ্ট।
৩. সহবাসের আগে, পরে সঙ্গীর কাছ থেকে একটু আদর তো আশাই করেন মহিলারা। তাই এমন কোনও কথা বলবেন না, যাতে চার্ম নষ্ট হয়ে যায়।
৪. সহবাসের পর সঙ্গে সঙ্গে ফোন ঘটবেন না। সোশ্যাল সাইটগুলি না হয় পরেই করবেন। অফিসের কোনও কাজ করবেন না। অফিসের কথা নিয়ে আলোচনাও করবেন না ওই সময়।
৫. সহবাসের পর বন্ধুকে ফোন করবেন না। বা ফোন আসলেও সেটা রিসিভ করবেন না l এতে কিন্তু মহিলারা বেজায় চোটে যান l মুখে কিছু না বলেও, দীর্ঘদিন ধরে এটা চললে, ফল কিন্তু ভুগতেই হবে আপনাকে।
৬. অন্তরঙ্গতার পর চট করে ঘরের আলো জ্বালিয়ে দেবেন না। মেয়েরা কিন্তু অন্ধকারকেই ওই সময় বেশি পছন্দ করেন।





