খালেদা জিয়া বিএনপির জন্য এখন বোঝা হয়ে গিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আমি বিএনপি নেতাদের বলব বিএনপিকে বাঁচাতে হলে আপনারা এখন খালেদে জিয়াকে পরিহার করুন।
বেগম খালেদা জিয়া আদালতের আইন অমান্য করে বিদেশ গিয়েছেন। দেশে আসার সাথে সাথে তাকে বিমানবন্দর থেকেই গ্রেফতারের দাবি জানিয়েছেন রোববার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানবন্ধনে তিনি এ দাবি জানান।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা জানতে পেরেছি খালেদা জিয়া লন্ডনে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সঙ্গে মিটিং করছেন। আগামী জাতীয় নির্বাচনে নিয়ে এই সব জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র করছেন। আমি বিএনপির নেত্রীকে বলব আপনি ষড়যন্ত্র বন্ধ করুন। এছাড়া তিনি ১৫০ দিন মামলার হাজিরা দেন নাই। তিনি আদলতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশ সফরে গিয়েছেন।
তিনি বলেন, ইতিপূর্বে খালেদা জিয়া যত বার তার পুত্রের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিন ততবার দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছেন। তিনি এবার দীর্ঘ সময়ের জন্য বিদেশে গিয়েছেন। বিদেশে গিয়ে তিনি চিকিৎসা বা তার নাতি নাতনীদের সঙ্গে ব্যস্ত নাই। তিনি বিদেশে গিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছেন।তিনি আরও বলেন, এর কারণ হল বিএনপির রাজনীতি হলো ষড়যন্ত্রের রাজনীতি। ফলে তারা এখন জনগণের কাছ থেকে দূরে চলে গেছে। এখনো খালেদা জিয়া জানেন মানুষ নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করবে।
বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে ৮ বছর আগে যে ছেলেটি বিদেশে গিয়েছিলো সে এখন বিমান থেকে কুড়িল ফ্লাইওভারগুলো দেখলে ভুল করে মনে করে এটা সিঙ্গাপুর। এছাড়া ৮ বছর আগে যে ছেলেটি গ্রাম থেকে বিদেশ গিয়েছিলো সে এখন গ্রামের মেঠো পথ গুলো রাজপথ পরিবর্তন হতে দেখে অবাক হয়ে যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও আওয়ামীলীগ নেতা এমএ করিম প্রমুখ।





