বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহৃ মুছে ফেলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার দুপুরে নিজ এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে নিজ বাসায় কর্মী সমাবেশে এ মন্তব্য করেন। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহবান জানিয়ে বলেন, উন্নয়ন, ভালবাসা ও মানুষের মন জয় করেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির জোট নানা ষড়যন্ত্র চক্রান্ত করবে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহৃ মুছে ফেলবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। হাওয়া ভবন পূণঃপ্রতিষ্ঠা করে দেশের সম্পদ লুটপাট করবে। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এই উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

এ সময় কাজীপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।