আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আগামীকাল রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
আজ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও ঘূর্ণিঝড় 'মোরা'-পরবর্তী করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।





