সোনাগাছিতে খুন। বন্ধ ঘরের মধ্যে থেকে উদ্ধার হল দেহ। ঘটনাস্থলে পৌঁছেছে বড়তলা থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত।
পুলিস জানিয়েছে, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তালা ভেঙে ঘরের মধ্যে থেকে দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান খুন হয়েছেন কোনও পতিতা। তবে কী কারণে এই খুন, তা নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
এশিয়ার বৃহত্তম দেহ বাবসা কেন্দ্র সোনগাছি। খুনের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। কেউই সেভাবে মুখ খুলতে চাইছে না। এর আগেও খুনের ঘটনা ঘটেছিল দুর্বারের অফিসে।





