ঢাকা- বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চু জুয়াং ঝু বলেছেন, ‘চীন বাংলাদেশের অন্যতম বন্ধু। বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে পেরে চীন আনন্দিত। চীন এদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সহযোগিতা অব্যাহত রাখবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রোববার (২০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের সিপিটিইউ সম্মেলন কক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং চীনের রাষ্ট্রদূত জুয়াং ঝু। চুক্তি শেষে তিনি এসব কথা বলেন।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা, সেতু নির্মাণ ও অন্যান্য খাতে ৭২ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার অনুদান দিচ্ছে চীন, যা প্রায় ৬০৮ কোটি ৫০ লাখ টাকা। এজন্য সরকারের সঙ্গে চীনের এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, এরইমধ্যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ২৭টি প্রকল্পের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫টি প্রকল্পে ঋণ চুক্তি হয়েছে। চলতি অর্থবছরে বিদ্যুতের আরও দুটি প্রকল্পে ঋণ চুক্তির কথা রয়েছে।