মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪টি ইট ভাটা মালিককে জরিমানা এবং ড্রাম চিমনি ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ রবিবার সকালে উপজেলার দারিয়াপুর, মোনাখালী, মহাজনপুর ইউনিয়নে ৪টি ড্রামচিমনি ইটভাটায় এ অভিযান চালানো হয়। এ সময় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন – দুদক কর্মকর্তা লুৎফর রহমান, বন ও পরিবেশ বিভাগের পরিদর্শক কমল কুমার বর্মণ, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন ও সামিউল ইসলাম।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার জানায়, অবৈধ ভাবে ইট ভাটা নির্মাণের দায়ে মোনাখালীর ফাইভ স্টার, ভবানীপুরের জবা, মহাজনপুরের, এসআরবি ও স্টার ইট ভাটা মালিককে ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় এবং তৈরি করা ইটভাটার ড্রাম চিমনি ধ্বংস করা হয়।