যে দিক-নিদের্শনা দিবেন প্রধানমন্ত্রী- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতা-কর্মীদের বার্তা দিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিনি বলেন, প্রধানমন্ত্রী এ সমাবেশ থেকে নেতা-কর্মীদের সর্তক করে দিবেন। দ্বায়িতে অবহেলা, দূর্নীতি বা ক্ষমতার অপ-ব্যবহার কেউ যাতে না করে।

গতকাল (১৮ জানুয়ারি) শুক্রবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ সব কথা বলেন।

কাদের বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়টি প্রধানমন্ত্রীর কণ্ঠে উচ্চারিত হবে। ‘শুভেচ্ছা বিনিময়ের কোনো শর্ত নেই, অক্টোবরেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।’

এ স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রীর যে ভাবণা তা নিয়ে তিনি ধারণা দিবেন।

তিনি আরও বলেন, নৌকা মার্কার ও বাংলাদেশ আওয়ামী লীগকে এত বড় বিজয়ী করা জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাবেন প্রধানমন্ত্রী।

সংরক্ষিত নারী আসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি হল নারী। তারা যেখানে সংখ্যায় অর্ধেক, তাদেরও তো দাবি থাকতে পারে।

তাদেরও পার্লামেন্টে যাওয়ার আগ্রহ থাকতে পারে। স্ব স্ব এলাকার নারী সমাজের পক্ষে কথা বলার যে অধিকার, সে অধিকারকে সুরক্ষা করতে চায় তারা। সেটা তো ভাল দিক।

এবার আওয়ামী লীগের বিজয়ের অন্যতম হাতিয়ার ছিল নারী সমাজ। এত নারী জাগরণ, প্রত্যেক সভা-সমাবেশে নারী সমাজের অংশগ্রহন ছিল পুরুষদের চেয়েও বেশি।

তখনি আমরা ভেবেছিলাম, সংরক্ষিত আসনে নারীদের মনোনয়ন চাওয়ার বিষয়টি আমাদের চাপের মুখে ফেলবে। তাই হয়েছে।

তিনি আরও বলেন, সংগ্রামে-আন্দোলনে মুখ্য ভূমিকা ও ত্যাগী নেতারাই এখানে সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সমাবেশ থেকে কি ধরণে বার্তা দিতে পারেন,

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের ভিশন আছে একটি হল ২০২১ সাল, ভিশন ২০৪১, এরপরে ২১০০ সালে রয়েছে ডেলটা প্লান, চিন্তা-ভাবণা ও প্রধানমন্ত্রীর স্বপ্ন।