আগামী ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণ বশত আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। ক্যাম্পেইনের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটির বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। এই কর্মসূাচিতে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা।