টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কালিহাতী থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




