মের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি)সকালে এ ঘটনা ঘটে। স্কুলে যাওয়ার পথে মেয়েটির ওপর দলবল নিয়ে হামলা চালায় বখাটেরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও পেটে আঘাত করে পালিয়ে যায় তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পুলিশ জানায়, এক বছর আগে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার রোমন আকনের সাথে বিয়ে ঠিক হয় ওই শিক্ষার্থীর। কিন্তু পারিবারিক কারণে বিয়ে ভেঙ্গে যাওয়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠে রোমনের ছোট ভাই শামন।
এরপর থেকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই তাকে উত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শামন। মেয়েটি রাজি না হওয়ায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সে। আজ সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটির ওপর দলবল নিয়ে হামলা চালায় শামন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।




