জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিলের জন্য তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই কথা জানান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিনি জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে চিঠি দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

এর আগে বিকেল তিনটায় চার ইস্যু নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে উপজেলা নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষণা হতে পারে এবং কয় ধাপে ও কোন কোন তারিখে ভোট গ্রহণ হতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।